বাংলাদেশ ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বিমান ও পর্যটন খাতে বড় সংস্কার: ১৪ উড়োজাহাজ কেনার পরিকল্পনা সরকারের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ১২:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 13

সংগৃহীত ছবি

দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বড় ধরনের সংস্কার ও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন করে ১৪টি বোয়িং ও অন্যান্য উড়োজাহাজ কেনা, তৃতীয় টার্মিনাল চালু এবং পর্যটন নগরী গড়ে তোলার মতো একাধিক উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিমান খাতকে আধুনিক ও লাভজনক করতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ১৪টি বোয়িং ও অন্যান্য এয়ারক্রাফট কেনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বল্পমেয়াদে কিছু উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগও চলমান।
তিনি আরও জানান, যাত্রী ভোগান্তি কমাতে জনবান্ধব নীতিমালা গ্রহণ করা হচ্ছে। অতীতের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রীর মতে, চলতি বছরের শেষ নাগাদ তৃতীয় টার্মিনাল চালু করার পরিকল্পনা রয়েছে। এ জন্য ইতোমধ্যে আরএফপি (রিকোয়েস্ট ফর প্রোপোজাল) দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। এর অংশ হিসেবে জাপানের সঙ্গেও বৈঠক হয়েছে।
এছাড়া আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বিমান ও পর্যটন খাতে বড় সংস্কার: ১৪ উড়োজাহাজ কেনার পরিকল্পনা সরকারের

প্রকাশিত: ১২:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬