বাংলাদেশ ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্কুল ফিডিংয়ের পচা খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, তদন্তের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে পাউরুটি, দুধ, কলা ও ডিম খাওয়ার পরপরই দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বমি, পেটব্যথা ও চোখে জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দেয়।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’ নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ করে আসছিল। অভিযোগ জানানো হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

অসুস্থ শিক্ষার্থীদের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন,
“সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’কে আমরা বারবার নিম্নমানের খাবারের বিষয়ে জানিয়েছি, কিন্তু তারা তা কর্ণপাত করেনি। আজ সেই দুর্গন্ধযুক্ত খাবার খেয়েই আমার বিদ্যালয়ের অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। কোমলমতি শিশুদের স্বাস্থ্য নিয়ে এমন খামখেয়ালি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

ঘটনার পর সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

স্কুল ফিডিংয়ের পচা খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, তদন্তের নির্দেশ

প্রকাশিত: ১১:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬