শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০২:৫৩

লা লিগায় আলাভেসকে ২-১ গোলে হারিয়ে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:১১
শেয়ার: mail
লা লিগায় আলাভেসকে ২-১ গোলে হারিয়ে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের

সংগৃহীত ছবি

লা লিগায় চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে আলাভেসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে লস ব্লাঙ্কোসরা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং টানা চার হারে চাপে থাকা রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ঘুরে দাঁড়ায়। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে দেখা যায় স্বাগতিকদের।

ম্যাচের ৩০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে সেই লিড ধরে রাখার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি।

তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলাভেসের টনি মার্টিনেজ একটি গোল শোধ করেন। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের ফলে লা লিগা শিরোপা দৌড়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কিছুটা কমাতে সক্ষম হয়েছে কার্লো আনচেলত্তির দল।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

লা লিগায় আলাভেসকে ২-১ গোলে হারিয়ে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের

বিস্তারিত কমেন্টে