মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৫:১৯
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

প্রিমিয়ার লিগ জয় থেকে তৃতীয় স্তরে: লেস্টারের নাটকীয় পতন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৫৭
শেয়ার: mail
প্রিমিয়ার লিগ জয় থেকে তৃতীয় স্তরে: লেস্টারের নাটকীয় পতন

বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী (ফাইল ছবি)

এক দশক আগে ইংলিশ ফুটবলের রূপকথার নাম ছিল লেস্টার সিটি। আর এখন সেই ক্লাবই টানা অবনমনে নেমে গেছে তৃতীয় স্তরে। বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর দলটির এই পতন আধুনিক ফুটবলের কঠিন বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে।

২০১৬ সালের ২ মে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস গড়েছিল লেস্টার। পরে জিতেছিল এফএ কাপ, খেলেছিল চ্যাম্পিয়ন্স লিগ-এর কোয়ার্টার ফাইনালেও। কিন্তু সেই সোনালি অধ্যায় এখন অতীত।

মঙ্গলবার (২১ এপ্রিল) হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে লেস্টারের লিগ ওয়ানে-এ অবনমন নিশ্চিত হয়। ম্যাচ শেষে ক্ষুব্ধ সমর্থকরা ক্লাব মালিকদের পদত্যাগের দাবি জানান এবং খেলোয়াড়দের দুয়ো দেন।

গত মৌসুমেই প্রিমিয়ার লিগ থেকে ইএফএল চ্যাম্পিয়নশিপ-এ নেমেছিল দলটি। টানা দ্বিতীয়বার অবনমনের শিকার হয়ে তৃতীয় স্তরে নামা ক্লাবের ইতিহাসে বড় ধাক্কা।

ম্যাচে লেস্টারের হয়ে লুক থমাস দুটি গোল করে আশা জাগালেও ওলি ম্যাকবার্নির গোলেই শেষ হয়ে যায় টিকে থাকার সম্ভাবনা। দুই ম্যাচ বাকি থাকতে নিরাপদ অঞ্চল থেকে সাত পয়েন্ট পিছিয়ে পড়ে তারা।

ম্যাচ শেষে কোচ গ্রে রয়েট বলেন, পুরো মৌসুমের ব্যর্থতাই এই অবনমনের কারণ। তার ভাষায়, একটি ক্লাবের যাত্রায় এটি সবচেয়ে কঠিন সময়গুলোর একটি।

উল্লেখ্য, ১৪২ বছরের ইতিহাসে এর আগে মাত্র একবার তৃতীয় স্তরে নেমেছিল লেস্টার—২০০৮-০৯ মৌসুমে। তখন শিরোপা জিতে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল দলটি। তবে এবার সেই প্রত্যাবর্তন কতটা দ্রুত হবে, সেটাই এখন বড় প্রশ্ন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

প্রিমিয়ার লিগ জয় থেকে তৃতীয় স্তরে: লেস্টারের নাটকীয় পতন

বিস্তারিত কমেন্টে