বাংলাদেশ ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

৫ ক্রিকেটারকে একসঙ্গে নাগরিকত্ব দিল আমিরাত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: ০৬:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬৮ বার দেখা হয়েছে

সংযুক্ত আরব আমিরাত ইতিহাসে প্রথমবারের মতো পাঁচজন ক্রিকেটারকে নাগরিকত্ব প্রদান করেছে। এর ফলে তারা এখন আর কেবল আবাসিক খেলোয়াড় নন, সরাসরি দেশটির নাগরিক ও পাসপোর্টধারী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন। বিষয়টিকে আমিরাত ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

নাগরিকত্ব পাওয়া ক্রিকেটাররা হলেন খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হরপ্রীত সিং ভাটিয়া এবং আদিব উসমানি।

বর্তমানে তারা ১৭ সদস্যের দলের অংশ হিসেবে নেপালে অবস্থান করছেন, যেখানে দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। নাগরিকত্ব পাওয়ার পরপরই খুজাইমা তানভীর, অক্ষদীপ নাথ, হরপ্রীত সিং এবং আদিব উসমানি নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে আমিরাতের হয়ে অভিষেক করেন। অজয় কুমার স্কোয়াডে থাকলেও ওই ম্যাচে একাদশে ছিলেন না।

দ্য ন্যাশনালের বরাত দিয়ে ক্রিকইনফো জানায়, নাগরিকত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ভারতীয় বংশোদ্ভূত অজয় কুমার বলেন, সংযুক্ত আরব আমিরাতে আসার দিন থেকেই আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল। এখন সেই সুযোগ পেয়েছি, এর জন্য আমি আমিরাত এবং কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞ।

এই সিদ্ধান্তকে দেশটির ক্রিকেটের নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত শুধু ফুটবল, রাগবি ও জুডোর মতো খেলায় রাষ্ট্রীয় ডিক্রির মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার নজির রেখেছিল।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

৫ ক্রিকেটারকে একসঙ্গে নাগরিকত্ব দিল আমিরাত

প্রকাশিত: ০৬:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬