বাংলাদেশ ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ–নিউজিল্যান্ড অলিখিত ফাইনালের টিকিটের মূল্য প্রকাশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬৭ বার দেখা হয়েছে

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে কিউইদের জয় এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ে সিরিজ এখন দাঁড়িয়েছে তৃতীয় ও শেষ ম্যাচে, যা অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।

প্রথম দুই ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হলেও সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি হবে চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার (২২ এপ্রিল) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকাল ১১টায় মুখোমুখি হবে দুই দল।

এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (২১ এপ্রিল) টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা, যা স্টেডিয়ামের সর্বনিম্ন দাম। পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৬০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া পূর্ব ও পশ্চিম গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২৫০০ টাকা করে। একইভাবে পূর্ব ও পশ্চিম প্রান্তের ছাদসংলগ্ন প্যাভিলিয়ন এন্ডের টিকিটের মূল্যও ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সর্বোচ্চ দামের তালিকায় রয়েছে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–নিউজিল্যান্ড অলিখিত ফাইনালের টিকিটের মূল্য প্রকাশ

প্রকাশিত: ০৫:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬