বাংলাদেশ ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

গ্রাহকবান্ধব করতে গ্যাস সেবায় নতুন নির্দেশনা দিল সরকার

গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও গ্রাহকবান্ধব ও সহজীকরণ করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা বিবেচনায় আন্তর্জাতিক চর্চা বিশ্লেষণ করে সেবাকে আরও সহজ ও কার্যকর করার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—

(ক) গ্যাস সরঞ্জামাদির অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত রেখে সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে কমিশনিং কাজ সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে আলাদা করে গ্যাস বিতরণ কোম্পানির অনুমোদন প্রয়োজন হবে না।

(খ) একই আঙিনায় অবস্থিত একই মালিকানাধীন অন্য একটি শিল্প ইউনিটের অব্যবহৃত গ্যাস লোড বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা আঞ্চলিক প্রধানের অনুমোদন সাপেক্ষে স্থানান্তর করা যাবে।

(গ) একই আঙিনার ভেতরে কোনো শিল্প ইউনিটে ব্যবহৃত ক্যাপটিভ পাওয়ার লোড প্রয়োজনে শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে, তবে শিল্প শ্রেণির লোড কোনোভাবেই ক্যাপটিভ পাওয়ারে স্থানান্তর করা যাবে না।

(ঘ) মিটার স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ সাত দিনের মধ্যে গ্যাস বিতরণ কোম্পানিকে স্থাপন ও গুণগত মান যাচাই সম্পন্ন করতে হবে।

সরকারের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে গ্যাস ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার গতি বাড়বে এবং শিল্প ও বাণিজ্যিক খাতে কার্যক্রম আরও সহজ হবে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গ্রাহকবান্ধব করতে গ্যাস সেবায় নতুন নির্দেশনা দিল সরকার

প্রকাশিত: ০১:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬