মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৪৪:৪০
শিরোনাম
● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যুতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যুতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ সদস্যের তালিকা প্রকাশ, সাবেক এমপি, সংখ্যালঘু ও পরাজিত প্রার্থীরাও রয়েছেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৫২
শেয়ার: mail
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ সদস্যের তালিকা প্রকাশ, সাবেক এমপি, সংখ্যালঘু ও পরাজিত প্রার্থীরাও রয়েছেন

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ৩৬ জনের একটি মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় দলের স্থায়ী কমিটির সদস্যসহ একাধিক সাবেক সংসদ সদস্য স্থান পেয়েছেন। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতাদের স্ত্রী ও কন্যা, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেত্রী, বিভিন্ন পেশাজীবী এবং সামাজিকভাবে সক্রিয় প্রতিনিধিরাও রয়েছেন।

তালিকায় অভিজ্ঞ রাজনীতিক হিসেবে সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম (হীরা), রেহানা আক্তার, নিলোফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ, বিলকিস ইসলাম, নেওয়াজ হালিমা আরলী, হেলেন জেরিন খান ও শাম্মী আক্তার। তারা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

এছাড়া মনোনয়ন পেয়েছেন দলের শীর্ষ নেতাদের পরিবারের সদস্যরাও। এর মধ্যে আছেন নিপুণ রায় চৌধুরী, শাকিলা ফারজানা, ফেরদৌসী আহমেদ (মিষ্টি), বীথিকা বিনতে হোসাইন, সানসিলা জেবরিন ও জহরত আদিব চৌধুরীসহ আরও কয়েকজন।

সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তালিকায় স্থান পেয়েছেন আন্না মিনজ, সুবর্ণা সিকদার ঠাকুর ও মাধবী মারমা। আন্না মিনজ ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে।

এবারের তালিকায় জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন এমন তিনজন প্রার্থীও রয়েছেন। তারা হলেন সানজিদা ইসলাম (তুলি), সাবিরা সুলতানা (মুন্নী) ও সানসিলা জেবরিন (প্রিয়াঙ্কা)।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা কয়েকজন নেত্রীও মনোনয়ন পেয়েছেন, যাদের মধ্যে রয়েছেন আরিফা সুলতানা (রুমা), মানসুরা আক্তার, সানজিদা ইয়াসমীন (তুলি), নাদিয়া পাঠান (পাপন), শওকত আরা আক্তার (উর্মি) ও সেলিনা সুলতানা (নিশিতা)। এছাড়া বিএনপির মিডিয়া সেল, মহিলা দল এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নারী নেত্রীদেরও তালিকায় রাখা হয়েছে।

দলীয় সূত্র বলছে, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, অভিজ্ঞতা এবং সামাজিক প্রতিনিধিত্ব বিবেচনায় এই তালিকা প্রণয়ন করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ সদস্যের তালিকা প্রকাশ, সাবেক এমপি, সংখ্যালঘু ও পরাজিত প্রার্থীরাও রয়েছেন

বিস্তারিত কমেন্টে