সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৫৪:৪৯
শিরোনাম
● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

কবে মুক্তি পাচ্ছে ‘আওয়ারাপন ২’?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:০০
শেয়ার: mail
কবে মুক্তি পাচ্ছে ‘আওয়ারাপন ২’?

সংগৃহীত ছবি

অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’-এর মুক্তির তারিখ। প্রযোজক বিশেশ ভাট জানিয়েছেন, সিনেমাটি আগামী ১৪ আগস্ট ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করছেন বিশেশ ভাট ও ইমরান হাশমি। দীর্ঘদিন ধরে দর্শকমহলে জনপ্রিয় থাকা ‘আওয়ারাপন’ ছবির গল্প এবার নতুন আঙ্গিকে বড় পর্দায় ফিরছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেশ ভাট, ইমরান হাশমি এবং দিশা পাটানি যৌথভাবে সিনেমাটির মুক্তির ঘোষণা দেন। একই সঙ্গে প্রকাশ করা হয় ছবিটির ফার্স্ট লুক। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমাটি প্রেম, হারিয়ে যাওয়া এবং আত্মমুক্তির গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে।

সিক্যুয়ালে কাজ করার অনুভূতি জানিয়ে বিশেশ ভাট বলেন, ‘আওয়ারাপন এমন এক আবেগ, যা বড় পর্দার জন্যই তৈরি। সিনেমাটির মূল শক্তি থাকবে শক্তিশালী চরিত্র, গভীর গল্প এবং সংগীত।’

ইমরান হাশমির প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শিবম চরিত্রের যন্ত্রণা ইমরান এত গভীরভাবে অনুভব করেছে যে মুহূর্তেই সে চরিত্রে ঢুকে যায়।’

দিশা পাটানির যুক্ত হওয়া নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তার ভাষায়, দিশা আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় সিনেমার জগতে নতুন সম্ভাবনার দরজা খুলে গেছে।

বিশেষ ফিল্মস প্রযোজিত ‘আওয়ারাপন ২’ পরিচালনা করছেন নীতিন কক্কর এবং চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকী।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

কবে মুক্তি পাচ্ছে ‘আওয়ারাপন ২’?

বিস্তারিত কমেন্টে