বাংলাদেশ ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহ কমেছে, স্বল্পচাপের সতর্কতা তিতাসের

আরএলএনজি সরবরাহের একটি এফএসআরইউ কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, এফএসআরইউ বন্ধ থাকায় গ্যাস সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি কমে গেছে। এর ফলে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণাংশসহ তিতাস গ্যাসের অধিভুক্ত বিস্তীর্ণ এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহ কমেছে, স্বল্পচাপের সতর্কতা তিতাসের

প্রকাশিত: ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬