বাংলাদেশ ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo নাকুগাঁও সীমান্তে ভারত থেকে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর Logo কুবিতে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা Logo যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা হরমুজ প্রণালীর ওপর তেহরানের প্রভাব আরও দৃঢ় করতে পারে: উপসাগরীয় উদ্বেগ Logo মডেল অরার বিরুদ্ধে নির্মাতাকে ফাঁসানোর অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্যে নতুন মোড় Logo আবারও মা হচ্ছেন আলিয়া ভাট? Logo এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য Logo জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ কার্যক্রম, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা Logo ইরানের সঙ্গে চুক্তি হলে ট্রাম্পও পাকিস্তানে যেতে পারেন Logo রূপনগরে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, স্থায়ী সমাধানের দাবি Logo জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিলেন তামিম

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবিঃ সংগৃহীত

রান্নাঘর থেকে কলকারখানা—সবখানেই প্রভাব ফেলতে যাচ্ছে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা। পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৭টা থেকে ২৫ এপ্রিল শনিবার সকাল ৭টা পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

তিতাসের জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের সব এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর এবং মানিকগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা এই তালিকায় রয়েছে।

এছাড়া পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সপ্তাহান্তের ছুটিতে এমন পরিস্থিতিতে গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুঃখও প্রকাশ করা হয়েছে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নাকুগাঁও সীমান্তে ভারত থেকে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত: ১১:৩২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬