বাংলাদেশ ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

রূপনগরে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, স্থায়ী সমাধানের দাবি

ছবিঃ সংগৃহীত

রাঙামাটি শহরের রূপনগর এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসরত বাসিন্দাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রূপনগর এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাসিন্দারা অবিলম্বে উচ্ছেদ কার্যক্রম বন্ধ এবং স্থায়ী সমাধানের দাবি জানান।

লিখিত বক্তব্যে বাসিন্দারা জানান, রূপনগর এলাকায় কয়েক দশক ধরে শত শত পরিবার বসবাস করে আসছে। এলাকাটি তাদের আবাসনের পাশাপাশি জীবিকা ও সামাজিক সম্পর্কের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। তবে সম্প্রতি কোনো কার্যকর পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই উচ্ছেদের উদ্যোগ নেওয়ায় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, হঠাৎ উচ্ছেদ কার্যক্রম শুরু হলে নারী, শিশু ও বৃদ্ধরা মারাত্মক মানবিক সংকটে পড়বেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা এবং শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ব্যাহত হবে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদকে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী বলেও উল্লেখ করেন তারা।

সংবাদ সম্মেলনে বাসিন্দারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখা, প্রতিটি পরিবারকে সম্মানজনক স্থানে পুনর্বাসনের নিশ্চয়তা প্রদান, দীর্ঘদিন ধরে বসবাসকারীদের জন্য স্থায়ী লিজ বা আইনি বন্দোবস্ত করা এবং প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করা।

বক্তারা বলেন, তারা উন্নয়নের বিরোধী নন; তবে উন্নয়নের নামে সাধারণ মানুষকে উচ্ছেদ করা গ্রহণযোগ্য নয়। আগামী তিন দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও ইঙ্গিত দেন তারা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত মানবিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ভুক্তভোগী বাসিন্দারা।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
রূপনগরে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, স্থায়ী সমাধানের দাবি
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

রূপনগরে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, স্থায়ী সমাধানের দাবি

প্রকাশিত: ০২:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬