প্রকাশিত:
০৩:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
21
ভূমিকম্প। ছবি: প্রতীকী ছবি
জাপানের ইওয়াতে প্রিফেকচারের উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, স্থানীয় সময় দুপুরে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং সানরিকু উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের পর ইওয়াতে প্রিফেকচার, হোক্কাইডোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মধ্যাঞ্চল ও আওমোরি প্রিফেকচারের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। পাশাপাশি হোক্কাইডো ও আওমোরির অন্যান্য অংশ এবং মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারের কিছু এলাকাতেও সতর্কতা দেওয়া হয়েছে।
এদিকে অনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা দিয়েছে কি না, তা যাচাই করছে কর্তৃপক্ষ।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভূমিকম্প-আক্রান্ত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।