বাংলাদেশ ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি: ২০ এপ্রিল চালু হচ্ছে নতুন সফটওয়্যার

সংগৃহীত ছবি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানসহ সব কর্মচারীকে একটি সফটওয়্যারের আওতায় এনে বদলি কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামী ২০ এপ্রিল বদলি সংক্রান্ত সফটওয়্যারটি লাইভ করা হবে।

সফটওয়্যারটি সংশ্লিষ্ট ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে। এরপর থেকে শিক্ষকদের তথ্য এন্ট্রি করার সুযোগ পাওয়া যাবে।

রোববার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় বদলি সফটওয়্যার আপডেট করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সংশোধিত বদলি নীতিমালা দ্রুত প্রকাশের তাগিদ দেওয়া হয়।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষকদের বদলি প্রক্রিয়া সহজ করতে এই উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, বরং সব শিক্ষকের জন্য একক সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সফটওয়্যার তৈরির দায়িত্ব পেয়েছে টেলিটক লিমিটেড। শিগগিরই সংশোধিত নীতিমালা প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির সুযোগ ছিল না। তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে সে সুযোগ বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয় এবং একটি নীতিমালা প্রণয়ন করা হয়। তবে রিট, সফটওয়্যার প্রস্তুতে বিলম্ব এবং নীতিমালা সংশোধনসহ নানা কারণে এখনো তা কার্যকর হয়নি।

kalprakash.com/SS

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি: ২০ এপ্রিল চালু হচ্ছে নতুন সফটওয়্যার
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি: ২০ এপ্রিল চালু হচ্ছে নতুন সফটওয়্যার

প্রকাশিত: ১১:২০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬