বাংলাদেশ ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo তেজগাঁও কলেজ ফিন্যান্স ক্লাবের নববর্ষ উদযাপন Logo কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৯ Logo ডাকাতের সঙ্গে লড়লেন গৃহকর্তা, রক্তক্ষয়ী সংঘর্ষে এক ডাকাত নিহত Logo দেবিদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন Logo রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু Logo বাঁধনের ১২ তম বর্ষপূর্তিতে তেজগাঁও কলেজে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি Logo পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য আয়োজনে সিএমপির নববর্ষ ১৪৩৩ উদযাপন

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেল ও চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে কুড়িগ্রাম সদর এলাকার কোর্ট চত্বর, নিউরন ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল ও জিয়া বাজার এলাকা থেকে চারটি মোটরসাইকেল চুরি হয়। এর মধ্যে ১৭ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার হাসপাতালপাড়া এলাকার নিউরন ডায়াগনস্টিক সেন্টার থেকে একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করে।

পরে অভিযান চালিয়ে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে শাহজামাল ওরফে বাবু ও নুর ইসলামকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালমনিরহাট, উলিপুর, নাগেশ্বরী ও ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাজারহাট উপজেলার বদ্দের বাজারের শাহজামাল ওরফে বাবু মিয়া, জামালপুর সদরের নারায়ণপুরের নুর ইসলাম, উলিপুর উপজেলার জানজায়গীর এলাকার খাইরুল ইসলাম বাবু, নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাটের রেজাউল হাসান ওরফে বারেক, নাগেশ্বরীর কুটি পয়রাডাঙ্গার রফিকুল ইসলাম, লালমনিরহাটের বড়বাড়ি শিবরাম এলাকার মিটুল মিয়া ওরফে পাশা, ফুলবাড়ী উপজেলার সিটারাবাইটারীর খায়রুল আলম, নাগেশ্বরী পৌরসভার গোদ্দারপাড়ের আজিজুল হক এবং লালমনিরহাটের বনগ্রাম কুলাঘাট এলাকার আনিছুর রহমান।

পুলিশ জানায়, চক্রটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মোটরসাইকেল চুরি করে কম দামে বিক্রি করত। পরে ভুয়া কাগজপত্র তৈরি করে সেগুলো বেশি দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করত। এ ঘটনায় গ্রেপ্তারকৃত কয়েকজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উদ্ধার হওয়া ১০টি মোটরসাইকেলের মধ্যে দুটির মালিকানা শনাক্ত করে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আরও একটি মোটরসাইকেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রয়েছে, যা আদালতের নির্দেশে মালিককে ফেরত দেওয়া হবে। বাকি সাতটি মোটরসাইকেল কুড়িগ্রাম থানার হেফাজতে রয়েছে এবং সেগুলোর মালিকানা যাচাই চলছে।

এ ঘটনায় কুড়িগ্রাম থানায় দুটি, লালমনিরহাট সদর থানায় একটি এবং রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, চোরচক্র দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৯

প্রকাশিত: ০৯:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬