বাংলাদেশ ১০:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেবিদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আবুল হাশেমের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ভৈষেরকোট গ্রামে তাঁর জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হয়।

জানা যায়, ভৈষেরকোট গ্রামের বাসিন্দা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আবুল হাশেম শনিবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বীর এই সন্তানের মৃত্যুসংবাদ পেয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধানের পক্ষে একটি চৌকস দল উপস্থিত হয়ে গার্ড অব অনার প্রদান করে এবং পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া রাষ্ট্রীয় সম্মাননার অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিনের উপস্থিতিতে পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয়।

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

দেবিদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৯:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬