বাংলাদেশ ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধানক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি ধানক্ষেত থেকে মিন্টু (৪৮) নামের এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পানিয়ালা সড়কের আকরতমা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানক্ষেতের মালিক জমি দেখতে গিয়ে ক্ষেতের মাঝখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত মিন্টু নোয়াখালী সদর উপজেলার চরমোটুয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ইটভাটা শ্রমিক ছিলেন। উদ্ধারকালে তাঁর মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে ঘিরে রহস্যের সৃষ্টি করেছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

ধানক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬