বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৪:১২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী, জানালার ফাঁক দিয়ে পর্যবেক্ষণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:৪০
শেয়ার: mail
নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী, জানালার ফাঁক দিয়ে পর্যবেক্ষণ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। নানা জটিলতা কাটিয়ে শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি রাজধানীর কয়েকটি সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় মন্ত্রীকে কেন্দ্রের বিভিন্ন হলরুমের জানালার ফাঁক দিয়ে গভীরভাবে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায়।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘ক’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ‘গ’ গ্রুপ এবং বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ‘ঘ’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির কার্যালয়ে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মোট ৯টি কেন্দ্রে চারটি গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী, জানালার ফাঁক দিয়ে পর্যবেক্ষণ

বিস্তারিত কমেন্টে