রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৪:২০
শিরোনাম
ধানমন্ডিতে গোপন বৈঠক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর ঘোষণা আইনমন্ত্রীর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের ভোটদানের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের জাতিসংঘ মিশনের দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ২০ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘রিচার’খ্যাত অভিনেতা আলান রিচসন ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন ধানমন্ডিতে গোপন বৈঠক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর ঘোষণা আইনমন্ত্রীর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের ভোটদানের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের জাতিসংঘ মিশনের দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ২০ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘রিচার’খ্যাত অভিনেতা আলান রিচসন ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:২৫
শেয়ার: mail
যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে এবং কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সোয়া ১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমেনা বেগমের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামে। তার বাবার নাম মৃত ওবাদুল্লাহ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমেনা বেগম চাঁদপুর থেকে যাত্রাবাড়ীতে মেয়ের বাসায় আসেন। গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক

বিস্তারিত কমেন্টে