বাংলাদেশ ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

হরমুজে আটকে থাকা ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে : নৌপরিবহনমন্ত্রী

হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং পেট্রল পাম্পে চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া হচ্ছে। তবে কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এর প্রমাণ হিসেবে বিপুল পরিমাণ ডিজেল জব্দের ঘটনাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং সরকার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছে। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

kalprakash.com/SS

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

হরমুজে আটকে থাকা ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে : নৌপরিবহনমন্ত্রী

প্রকাশিত: ০১:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬