বাংলাদেশ ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কবিরাজির ফাঁদে কিশোরীর ২৭ ভরি স্বর্ণ লুট, প্রতারণা চক্রের হদিস

শেরপুরে কবিরাজি চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণার মাধ্যমে এক কিশোরীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশের পিবিআই জামালপুর ইউনিট। এ ঘটনায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে সাড়ে ২৫ ভরি স্বর্ণালংকার।

গ্রেফতারকৃতরা হলেন জামালপুরের চরযথার্থপুর চান্দাপাড়া এলাকার মো. মনির হোসেন (২১), মো. মুছা মিয়া (২৯) এবং মো. রফিকুল ইসলাম (২৮)। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ। ফেসবুক ও ইমোসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কিশোর-কিশোরীদের লক্ষ্য করে মানসিক দুর্বলতাকে কাজে লাগাতো চক্রটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পিবিআই জামালপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার পংকজ দত্ত পিপিএম।

তদন্তে জানা যায়, শেরপুরের কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমানের ১৩ বছর বয়সী মেয়ে লুবাবা সামাজিক যোগাযোগমাধ্যমে খুরশেদ কবিরাজ নামে এক ভুয়া তান্ত্রিকের সংস্পর্শে আসে। বাবা-মায়ের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা পাওয়ার মানসিক চাহিদাকে কাজে লাগিয়ে তাকে ধীরে ধীরে প্রতারণার জালে ফাঁসানো হয়। এরপর ধাপে ধাপে বিকাশের মাধ্যমে ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

পরে ১০ মার্চ ঝাড়ফুঁক করার কথা বলে কৌশলে কিশোরীর কাছ থেকে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার এবং আরও ১ লাখ টাকা নিয়ে যায় চক্রটি। বিষয়টি বুঝতে পেরে ১৭ মার্চ শেরপুর সদর থানায় মামলা করেন তার বাবা।

তদন্তে নেমে পিবিআই প্রযুক্তির সহায়তায় ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর থেকে দুজনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১৫ এপ্রিল ময়মনসিংহের মাসকান্দা এলাকা থেকে মূলহোতা মনির হোসেনকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে বাড়ির পাশে মাটি খুঁড়ে ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।

পিবিআই জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ইমো ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুয়া কবিরাজ সেজে মানুষের ব্যক্তিগত সমস্যা ও বিশ্বাসকে পুঁজি করে অর্থ আত্মসাৎ করছিল।

পুলিশ সুপার পংকজ দত্ত আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে। পাশাপাশি সাধারণ মানুষকে অনলাইনে অচেনা ব্যক্তি বা তান্ত্রিক চিকিৎসার নামে প্রতারণামূলক প্রলোভনে না পড়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

কবিরাজির ফাঁদে কিশোরীর ২৭ ভরি স্বর্ণ লুট, প্রতারণা চক্রের হদিস

প্রকাশিত: ১১:৪৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬