বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৫:০৫
শিরোনাম
কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া

“আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম”: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৪৭
শেয়ার: mail
“আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম”: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বাংলাদেশের সিলেট সীমান্তের উজানে ভারতের বরাক নদীতে নির্মিত টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্তব্য করেছেন, বাংলাদেশের কিছু অতীত সিদ্ধান্তের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক আলোচনার সময় তিনি বলেন,
“আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ এনেছিলাম।”

তিনি আরও দাবি করেন, টিপাইমুখ বাঁধটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত বাস্তবায়ন করেছিল।

এর আগে অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বরাক নদীর উজানে টিপাইমুখ বাঁধের কারণে সিলেট অঞ্চলে বন্যা ও শুষ্ক মৌসুমে পানির সংকটের কথা তুলে ধরেন।

তিনি প্রশ্ন রাখেন, এই বাঁধের কারণে সৃষ্ট পরিবেশগত ও পানিসংকট নিরসনে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী।

জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, টিপাইমুখ বাঁধ ইস্যুটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন এবং সরকার সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালাবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

“আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম”: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

বিস্তারিত কমেন্টে