বাংলাদেশ ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

পার্লামেন্টে আলোচনা-সমালোচনার মাধ্যমেই আমরা সমৃদ্ধ হতে চাই: চিফ হুইপ

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংসদে আলোচনা ও সমালোচনার মাধ্যমেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব। তাঁর মতে, দেশপ্রেমের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানো এখন সময়ের দাবি।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, সরকারের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখা।

তিনি আরও বলেন, চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড নিয়ে সাম্প্রতিক সংবাদ প্রচারে শুধু বন্ধের খবর নয়, বরং দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করার বিষয়টিও গুরুত্ব দিয়ে প্রচার করা উচিত ছিল।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সংবাদমাধ্যমের উচিত নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক ঘটনাগুলোও তুলে ধরা।

তিনি জানান, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর লক্ষ্য মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আরবি, মান্দারিন, ইতালিয়ান, কোরিয়ান ও জাপানিজ ভাষা শেখার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন। পাশাপাশি ইংরেজি ভাষাকে বৈশ্বিক যোগাযোগের মূল মাধ্যম হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সবাই ঐকমত্যে পৌঁছাবে এবং সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

পার্লামেন্টে আলোচনা-সমালোচনার মাধ্যমেই আমরা সমৃদ্ধ হতে চাই: চিফ হুইপ

প্রকাশিত: ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬