শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৫:৪৫
শিরোনাম
● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার

এক সিনেমায় রণবীর–যশ, তবে প্রথম পর্বে মুখোমুখি নয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:১০
শেয়ার: mail
এক সিনেমায় রণবীর–যশ, তবে প্রথম পর্বে মুখোমুখি নয়

সংগৃহীত ছবি

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নীতীশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক ছবিতে রাম চরিত্রে রণবীর কাপুর এবং রাবণ চরিত্রে কন্নড় সুপারস্টার যশকে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে সেই প্রত্যাশায় কিছুটা ভিন্ন তথ্য সামনে এনেছেন স্বয়ং যশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ জানিয়েছেন, সিনেমার প্রথম পর্বে রাম ও রাবণের কোনো দৃশ্য একসঙ্গে থাকছে না। তিনি বলেন, গল্পকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেখানে প্রথম অংশে দুই চরিত্রের আলাদা আলাদা যাত্রা দেখানো হবে।

যশের ভাষায়, রাবণ হিসেবে তিনি প্রথম পর্বে নিজের রাজ্য লঙ্কায় অবস্থান করবেন, আর রামের গল্প এগোবে অযোধ্যাকে কেন্দ্র করে। ফলে দুই চরিত্রের মুখোমুখি সংঘাত দেখা যাবে মূলত দ্বিতীয় পর্বে।

পরিচালক নীতীশ তিওয়ারি এবং প্রযোজক নামিত মালহোত্রার পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্বে চরিত্রগুলোর পটভূমি, মানসিক গঠন ও আলাদা লড়াইকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্বেই মূল সংঘাত ও মহাকাব্যিক টক্কর উপস্থাপন করা হবে।

একই ফ্রেমে না থাকলেও রণবীর কাপুরের প্রশংসা করেছেন যশ। তিনি জানান, দুজনের মধ্যে পারস্পরিক সম্মান রয়েছে এবং এই ধরনের বড় প্রজেক্টে সবাই নিজেদের সর্বোচ্চ দেওয়ার লক্ষ্যেই কাজ করেন।

উল্লেখ্য, ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এছাড়া সানি দেওল, রবি দুবে, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত ও শিবা চাড্ডার মতো একাধিক তারকা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। বড় বাজেটের এই সিনেমার প্রথম পর্ব ২০২৬ সালে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: যশ রণবীর কাপুর

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

এক সিনেমায় রণবীর–যশ, তবে প্রথম পর্বে মুখোমুখি নয়

বিস্তারিত কমেন্টে