বাংলাদেশ ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

পটিয়ায় নিখোঁজের ৮ দিন পর খাল থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের আট দিন পর এক প্রবাসীর স্ত্রীর মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার শিকলবাহা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে এবং পরে তা স্রোতের সঙ্গে ভেসে ওই এলাকায় পৌঁছায়।

নিহত নারী হাসিনা আক্তার (৩২)। তিনি কক্সবাজারের উখিয়ার রত্নাপালং এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে। দুই সন্তানের জননী হাসিনার স্বামী মোহাম্মদ হাসান দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত রয়েছেন। তাদের সন্তানরা চকরিয়ার একটি মাদরাসায় পড়াশোনা করছে।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ রফিক জানান, গত ৬ এপ্রিল চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যাওয়ার পর থেকেই হাসিনা নিখোঁজ ছিলেন। এরপর বহু খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে জানা যায়, খালে মরদেহ ভাসতে দেখে তারা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন এবং পরে পুলিশকে খবর দেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ময়নাতদন্ত শেষে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং বুধবার দুপুরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/SS

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
পটিয়ায় নিখোঁজের ৮ দিন পর খাল থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

পটিয়ায় নিখোঁজের ৮ দিন পর খাল থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬