বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২২:২১
শিরোনাম
● পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু ● বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন ● কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ● বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন ● ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে: রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম ● রুহিয়ায় দুর্গাপূজার মহানবমীতে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় ● ইন্টারনেট বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপে যেভাবে নির্দিষ্ট সময়ে পাঠানো যাবে মেসেজ ● আজ কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ ● এবার শীত হবে উষ্ণ, কমবে ব্যাপ্তি ● বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম ● পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু ● বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন ● কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ● বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন ● ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে: রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম ● রুহিয়ায় দুর্গাপূজার মহানবমীতে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় ● ইন্টারনেট বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপে যেভাবে নির্দিষ্ট সময়ে পাঠানো যাবে মেসেজ ● আজ কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ ● এবার শীত হবে উষ্ণ, কমবে ব্যাপ্তি ● বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

কালীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০, বাড়িঘর-দোকান ভাঙচুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০৩
শেয়ার: mail
কালীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০, বাড়িঘর-দোকান ভাঙচুর

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় দুই পক্ষের অন্তত ২০টি বাড়িঘর ও পাঁচটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত চলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রেজাউল ইসলাম ওরফে রেজা ডাকাত দীর্ঘদিন ধরে এলাকাছাড়া ছিলেন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি ও তাঁর সমর্থকেরা এলাকায় ফিরে আসেন। এরপর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মকলেছ হোসেনের সঙ্গে তাঁদের বিরোধ সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় কাশিপুর ক্লাব মোড় এলাকায় রেজাউল ইসলামের সমর্থকেরা হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েন। এতে অন্তত ৩০ জন আহত হন। পাশাপাশি দুই পক্ষের বাড়িঘর ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বেদেপল্লিতে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে। স্থানীয় রাজনৈতিক নেতা ও বেদেপল্লির নেতাদের মধ্যে বিরোধের কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কালীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০, বাড়িঘর-দোকান ভাঙচুর

বিস্তারিত কমেন্টে