মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৫৫:০৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

চট্টগ্রাম বন্দরে তিনটি জাহাজে আসলো বিপুল জ্বালানি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:২৩
শেয়ার: mail
চট্টগ্রাম বন্দরে তিনটি জাহাজে আসলো বিপুল জ্বালানি

দুই ধরনের জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে তিনটি বিশাল জাহাজ (ফাইল ছবি)

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসা তিনটি বড় জাহাজে বিপুল পরিমাণ ডিজেল ও জেট ফুয়েল পৌঁছেছে। ইতোমধ্যে এসব জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, এমটি গ্রেট প্রিন্সেস নামের জাহাজটি মঙ্গলবার সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ জেট ফুয়েল খালাস করছে। সিঙ্গাপুর থেকে আসা এই জাহাজে প্রায় ১১ হাজার মেট্রিক টন বিমানের জ্বালানি রয়েছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি মালয়েশিয়া থেকে ৯ এপ্রিল রওনা হয়ে মঙ্গলবার রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এতে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে। বর্তমানে লাইটারেজ পদ্ধতিতে জ্বালানি খালাস চলছে এবং বুধবার দুপুরে এটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

এছাড়া ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজটি প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে খালাস শুরু করেছে। মালয়েশিয়া থেকে আসা এই জাহাজটি বুধবার ডলফিন জেটি-৬-এ ভেড়ার কথা রয়েছে।

বিপিসির কর্মকর্তারা জানান, বন্দরের গভীরতার সীমাবদ্ধতার কারণে বড় জাহাজগুলো প্রথমে বহির্নোঙরে এসে আংশিক জ্বালানি খালাস করে। এরপর জেটিতে ভেড়ার পর বাকি জ্বালানি খালাস সম্পন্ন করা হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রাম বন্দরে তিনটি জাহাজে আসলো বিপুল জ্বালানি

বিস্তারিত কমেন্টে