প্রকাশিত:
০৩:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
30
সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৩৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় দুইজন, পুরাতন মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং অন্যান্য অভিযোগে একজন রয়েছেন। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।