শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৯:২৬

মব-সহিংসতা দমনে ব্যর্থতার অভিযোগে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৩৬
শেয়ার: mail
মব-সহিংসতা দমনে ব্যর্থতার অভিযোগে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

সংগৃহীত ছবি

দেশে চলমান মব-সহিংসতা দমনে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সোমবার (১৩ এপ্রিল) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫৮ জন শিক্ষকের স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর মব সংস্কৃতি শেষ করার ঘোষণা দিলেও বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি। বরং বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

শিক্ষকরা অভিযোগ করেন, ১০ এপ্রিল শাহবাগে অধিকারকর্মীদের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা দেখা গেছে এবং ভুক্তভোগীদের অভিযোগও যথাযথভাবে আমলে নেওয়া হয়নি। একই দিনে রংপুরে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাতেও কার্যকর প্রশাসনিক পদক্ষেপের ঘাটতি ছিল বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, ১১ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে এক শিক্ষককে হত্যা ও হামলার ঘটনা সাম্প্রতিক সময়ের সবচেয়ে নৃশংস উদাহরণগুলোর একটি। এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দায়মুক্তির সংস্কৃতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমির ওপর হামলা ও পরবর্তীতে গ্রেপ্তারের ঘটনাকে অন্যায্য উল্লেখ করে তার মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সাহারা চৌধুরী রেবিলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আহ্বানও জানানো হয়।

শিক্ষক নেটওয়ার্ক সরকারের প্রতি কঠোরভাবে মব-সহিংসতা দমন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মব-সহিংসতা দমনে ব্যর্থতার অভিযোগে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

বিস্তারিত কমেন্টে