বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৫৮:২৪
শিরোনাম
১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৩০ শতাংশ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:০৮
শেয়ার: mail
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৩০ শতাংশ

সংগৃহীত ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার ১৫ এপ্রিল সকালে নির্ধারিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৩০ শতাংশ।

প্রকাশিত ফল অনুযায়ী, মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন এবং অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২২৪ জন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩৮ হাজার ৮৮ জন ভর্তি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, যা মোট উপস্থিত পরীক্ষার্থীর প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে ৮৭ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী, অর্থাৎ ৬৯ দশমিক ৫০ শতাংশ, ভর্তি যোগ্যতা অর্জন করতে পারেননি।

এছাড়া বিভিন্ন কারণে ১১০ জন পরীক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে। এর মধ্যে বহিষ্কার, রোল নম্বরের ভুল, প্রশ্নপত্রের সেট সংক্রান্ত ত্রুটি এবং পরিচয়জনিত সমস্যাসহ বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৩০ শতাংশ

বিস্তারিত কমেন্টে