বাংলাদেশ ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo “প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে” Logo জ্বালানি তেল ও এলপিজি মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রশিবির Logo উত্তরা ব্যাংকের ব্রোকারেজ হাউজে ১৯২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত Logo তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি Logo বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢোকা হরিণকে সুন্দরবনে অবমুক্ত Logo বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা Logo বেরোবিতে খেলা চলাকালে নারী খেলোয়াড়কে ইভটিজিংয়ের অভিযোগ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইউট্যাব কুবির নিন্দা Logo দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলার দাবি, ইসরায়েলের ৪ ট্যাঙ্ক ধ্বংস Logo হরমুজ অবরোধ অবৈধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড: যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করল ইরান

হীদ চান্দু স্টেডিয়াম আবারও ফিরছে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: ০৫:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ শুরু করা হবে। তিনি জানান, আইসিসির অনুমতি সাপেক্ষে ভবিষ্যতে এখানে বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় সব অবকাঠামো উন্নয়ন আইসিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড—সবাই মিলে শহীদ চান্দু স্টেডিয়ামকে আধুনিক ভেন্যুতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, বগুড়ায় আলাদা জেলা স্টেডিয়াম না থাকায় এটিকে কেন্দ্র করেই নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজ বগুড়াতেই গড়ে তোলা হবে। আগামী অর্থবছর থেকেই এই প্রকল্পের কাজ শুরু হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্টেডিয়ামের বর্তমান অবস্থা ও অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত উন্নয়ন কাজ শুরু করা হবে। অতীতের প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবায়নযোগ্য পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে।

দীর্ঘ ১৭ বছর আন্তর্জাতিক ম্যাচ না হলেও শহীদ চান্দু স্টেডিয়াম একসময় দেশের গুরুত্বপূর্ণ ক্রিকেট ভেন্যু হিসেবে পরিচিত ছিল। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

হীদ চান্দু স্টেডিয়াম আবারও ফিরছে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬