বাংলাদেশ ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ছাড়পত্র পেল প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স চুক্তি Logo চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান Logo মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী: ‘বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের নতুন পাইলট প্রকল্প’ Logo জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে প্রস্তাবিত বাজেট: গোলাম পরওয়ার Logo নাঈমকে হেনস্তা: লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের ক্ষোভ Logo ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত Logo স্বামীকে নিয়ে ট্রলের জবাব দিলেন অভিনেত্রী মিলি Logo পার্লামেন্ট থেকে সচিবালয়—সব জায়গায় হুতুমপেঁচা বসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo হয়রানি কমাতে ডিজিটাল কর ব্যবস্থা প্রয়োজন Logo মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

হরমুজে মার্কিন নৌ অবরোধ ব্যর্থ হবে: মোহসেন রেজাই

আইআরজিসি সাবেক প্রধান মোহসেন রেজাই

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধ পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের যেকোনো প্রচেষ্টা নিশ্চিতভাবে ব্যর্থ হবে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-এর উপদেষ্টা এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান রেজাই বলেন, অতীতের মতো এবারও যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাজিত হবে। তিনি স্পষ্ট করে জানান, হরমুজ প্রণালি বন্ধ বা নৌ অবরোধ সফল হতে দেবে না ইরানের সশস্ত্র বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালিতে নৌ অবরোধের পরিকল্পনার কথা জানানোর পর তেহরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে। রেজাই আরও বলেন, ইরানের সামরিক বাহিনীর কাছে এমন অনেক সক্ষমতা রয়েছে, যা এখনো ব্যবহার করা হয়নি এবং যেকোনো হুমকি মোকাবিলায় তা যথেষ্ট।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, ইরানকে কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তা বা কাল্পনিক অবরোধ পরিকল্পনা দিয়ে দমিয়ে রাখা যাবে না।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান পারমাণবিক কর্মসূচি ত্যাগে অনিচ্ছুক থাকায় শান্তি আলোচনা ভেস্তে গেছে। এর পর থেকেই হরমুজ প্রণালি ঘিরে সামরিক ও কৌশলগত উত্তেজনা আরও বেড়েছে।

সূত্র: সিএনএন

kalprakash.com/SS

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
হরমুজে মার্কিন নৌ অবরোধ ব্যর্থ হবে: মোহসেন রেজাই
জনপ্রিয় সংবাদ

ছাড়পত্র পেল প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স চুক্তি

হরমুজে মার্কিন নৌ অবরোধ ব্যর্থ হবে: মোহসেন রেজাই

প্রকাশিত: ১১:০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬