বাংলাদেশ ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

দুই দশক পর জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের জন্মভূমি বগুড়ায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ এপ্রিল তার এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, সফরের আনুষ্ঠানিক কর্মসূচি এখনো চূড়ান্ত না হলেও ওইদিন প্রধানমন্ত্রীর বগুড়া আসার সম্ভাবনা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী বগুড়া জজকোর্টের একটি কার্যক্রমে অংশ নেবেন। পরে গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে তার পৈত্রিক ভিটা পরিদর্শন করবেন।

এছাড়া তিনি তার পিতার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। পৈতৃক ভিটার পাশ দিয়ে প্রবাহিত একটি খাল খনন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে।

সফরের প্রস্তুতি হিসেবে গত শুক্রবার প্রশাসনের একটি প্রতিনিধিদল বাগবাড়ী এলাকা পরিদর্শন করেছে। জেলা প্রশাসক জানান, সংশ্লিষ্ট প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিনের অবহেলিত এই এলাকার উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা জানান, খাল খনন হলে কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানের উন্নয়নেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়ার বাগবাড়ী এলাকায় নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে এলাকার উন্নয়নে নতুন গতি আসবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান

দুই দশক পর জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

প্রকাশিত: ০৪:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬