সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৪৫:৩১
শিরোনাম
● শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার ● রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত ● ভুটানি চালককে মারধর, বাংলাবান্ধায় ১ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ● বাংলায় পা রাখল থালাপতির দল, পূর্ব বর্ধমানে নতুন কার্যালয় ● সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● শৌচাগারে গিয়ে উধাও ২৫ মামলার আসামি, ৫ পুলিশ সাসপেন্ড ● প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে জোর ● সীমান্তে কড়াকড়ি, ‘উন্মুক্ত কারাগারে’ ভারতীয় গ্রামবাসী ● জীবননগর সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার, পালাল চোরাকারবারি ● নোবিপ্রবি বাসচালককে মারধর, গ্রেপ্তার ২ ● শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার ● রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত ● ভুটানি চালককে মারধর, বাংলাবান্ধায় ১ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ● বাংলায় পা রাখল থালাপতির দল, পূর্ব বর্ধমানে নতুন কার্যালয় ● সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● শৌচাগারে গিয়ে উধাও ২৫ মামলার আসামি, ৫ পুলিশ সাসপেন্ড ● প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে জোর ● সীমান্তে কড়াকড়ি, ‘উন্মুক্ত কারাগারে’ ভারতীয় গ্রামবাসী ● জীবননগর সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার, পালাল চোরাকারবারি ● নোবিপ্রবি বাসচালককে মারধর, গ্রেপ্তার ২

দেশের বাজারে কমেছে সোনার দাম, ভরিতে কমলো ৪ হাজার ৪৩২ টাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৩৭
শেয়ার: mail
দেশের বাজারে কমেছে সোনার দাম, ভরিতে কমলো ৪ হাজার ৪৩২ টাকা

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে এবং রোববার (১২ এপ্রিল) পর্যন্ত সোনা বিক্রি হচ্ছে এই দামে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা

এর আগে ৮ এপ্রিল সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমানো হয়েছে।

গত ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

সূত্র: বাজুস

 

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দেশের বাজারে কমেছে সোনার দাম, ভরিতে কমলো ৪ হাজার ৪৩২ টাকা

বিস্তারিত কমেন্টে