সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:২২:৫৮
শিরোনাম
● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা ● সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত নাটোরের সালমা খাতুন ● পাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত ● তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি ● কালোবাজারে সার বিক্রির অভিযোগ, নাটোরে ডিলারকে জরিমানা ৫০ হাজার ● প্রধানমন্ত্রী স্বর্নপদক পাচ্ছেন জবির ২৯ শিক্ষার্থী ● মোংলায় ফুল ও নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস পালন ● রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা ● সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত নাটোরের সালমা খাতুন ● পাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত ● তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি ● কালোবাজারে সার বিক্রির অভিযোগ, নাটোরে ডিলারকে জরিমানা ৫০ হাজার ● প্রধানমন্ত্রী স্বর্নপদক পাচ্ছেন জবির ২৯ শিক্ষার্থী ● মোংলায় ফুল ও নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস পালন ● রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

দেশে-বিদেশে কমছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
দেশে-বিদেশে কমছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে বর্তমানে প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম সমন্বয়ের এ ঘোষণা দেয়। নতুন এ দর আজ থেকেই কার্যকর হচ্ছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। সনাতনী স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

এদিকে বিশ্ববাজারেও কমছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ১৯০ ডলারে।

গোল্ড প্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, একদিনেই প্রতি আউন্স স্বর্ণের দাম ৮০ ডলার কমেছে। ৩০ দিনে কমেছে দেড় শ ডলার। অথচ চলতি বছরের শুরু থেকে স্বর্ণের দামে নাটকীয় ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারের ওপরে উঠেছিল। ভূরাজনৈতিক অস্থিরতায় স্বর্ণের বাজারে ওঠানামা চলছেই।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশে-বিদেশে কমছে স্বর্ণের দাম

বিস্তারিত কমেন্টে