সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২১:৪৪
শিরোনাম
● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● ৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না ● চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ● মাধবপুরে মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু ● শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার ● রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত ● ভুটানি চালককে মারধর, বাংলাবান্ধায় ১ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ● বাংলায় পা রাখল থালাপতির দল, পূর্ব বর্ধমানে নতুন কার্যালয় ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● ৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না ● চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ● মাধবপুরে মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু ● শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার ● রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত ● ভুটানি চালককে মারধর, বাংলাবান্ধায় ১ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ● বাংলায় পা রাখল থালাপতির দল, পূর্ব বর্ধমানে নতুন কার্যালয়

রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮
শেয়ার: mail
রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

রাবি প্রতিনিধি। ছবি: সংগৃহীত

সুস্থ ভবিষ্যতের লক্ষ্যে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি আনন্দ র‍্যালি বের করেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলীম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক মোছা. শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোলাম ছাদিক। এ ছাড়া বিভাগের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলমসহ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও লাইব্রেরিতে গিয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে। বর্তমানে অতিরিক্ত এআই ব্যবহারের কারণে পড়াশোনার প্রতি মনোযোগ কমছে বলেও মন্তব্য করেন তিনি।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করতে হলে তাঁদের অনেক কিছু জানতে হবে। রোগীদের নিয়ে কাজ করার সময় প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীম বলেন, বিশ্ব ফার্মাসিস্ট দিবস প্রতি বছর পালিত হলেও এবারের সুস্থ ভবিষ্যতের লক্ষ্যে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন প্রতিপাদ্যটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী। চিকিৎসকেরা রোগ নির্ণয় করে ওষুধের জন্য প্রেসক্রিপশন দেন। সেই প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ও মানসম্মত ওষুধ রোগীর কাছে পৌঁছে দেওয়া এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, ফার্মাসিস্টদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের সুযোগ নিশ্চিত করতে তাঁদের পেশাগত ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট পেশাজীবী ও কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে দিবসটির গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়। নিরাপদ ওষুধের ব্যবহার নিশ্চিত এবং সুস্থ ভবিষ্যৎ গঠনে ফার্মাসিস্টদের আরও দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আয়োজন সফল করতে সহযোগিতাকারী শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

বিস্তারিত কমেন্টে