সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২১:৪৪
শিরোনাম
● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● ৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না ● চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ● মাধবপুরে মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু ● শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার ● রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত ● ভুটানি চালককে মারধর, বাংলাবান্ধায় ১ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ● বাংলায় পা রাখল থালাপতির দল, পূর্ব বর্ধমানে নতুন কার্যালয় ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● ৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না ● চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ● মাধবপুরে মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু ● শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার ● রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত ● ভুটানি চালককে মারধর, বাংলাবান্ধায় ১ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ● বাংলায় পা রাখল থালাপতির দল, পূর্ব বর্ধমানে নতুন কার্যালয়

ভুটানি চালককে মারধর, বাংলাবান্ধায় ১ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫
শেয়ার: mail
ভুটানি চালককে মারধর, বাংলাবান্ধায় ১ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতীক রায় নামে এক ভুটানি ট্রাকচালককে মারধরের অভিযোগ উঠেছে ল্যান্ডপোর্ট লিমিটেডের এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রায় এক ঘণ্টা বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে।

অভিযুক্ত নিরাপত্তাকর্মীর নাম মো. জীবন (২৫)। অন্যদিকে ভুক্তভোগী ট্রাকচালক প্রতীক রায় ভারতের আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থানার দলসিংপাড়া এলাকার উত্তম রায়ের ছেলে। তিনি ভুটানি পণ্যবাহী ট্রাক পরিচালনা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাক আগে-পিছে নেওয়াকে কেন্দ্র করে চালক প্রতীক রায়ের সঙ্গে নিরাপত্তাকর্মী জীবনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জীবন ওই ভুটানি চালককে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ভুক্তভোগী চালকসহ ভুটানের অন্য চালকেরা বিজিবি চেকপোস্টে গিয়ে বিষয়টি জানান। এ সময় চালকদের উত্তেজিত হতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের শান্ত করে স্থলবন্দর এলাকায় ফেরত পাঠান এবং বন্দর কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি সমাধানের নির্দেশ দেন।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযুক্ত নিরাপত্তাকর্মী জীবন নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হলে পুনরায় বন্দরে কাজ স্বাভাবিক হয়।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, হাতাহাতির ঘটনায় দুজনই সামান্য আহত হয়েছিলেন। পরে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাশ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তাকর্মী ক্ষমা চাওয়ায় বিষয়টি মীমাংসা হয়েছে এবং বর্তমানে বন্দরের পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বিজিবির সঙ্গে ভুটানি চালকদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চালকেরা অভিযোগ নিয়ে এলে বিজিবি তাঁদের বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলে এবং দ্রুত ব্যবস্থা নিতে ম্যানেজারকে অবহিত করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভুটানি চালককে মারধর, বাংলাবান্ধায় ১ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ

বিস্তারিত কমেন্টে