সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০০:৪৪
শিরোনাম
● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● ৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না ● চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● ৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না ● চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪
শেয়ার: mail
৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

সাহসিকতা, বীরত্ব, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সাহসিকতা) অর্জন করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। অর্ণব বড়ুয়ার এ গৌরবময় অর্জনে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৬ জুলাই থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহস ও বীরত্ব প্রদর্শন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতা, সেবায় অনন্য নজির এবং বিভিন্ন উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিপিএম-সাহসিকতা পদকে ভূষিত করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে অর্ণব বড়ুয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। এ সময়ে তিনি ৫৩ জন ডাকাতকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন। পাশাপাশি ২৯টি ডাকাতি ও চুরি মামলার রহস্য উদ্‌ঘাটন করেন।

এ ছাড়া নোয়াখালীর সুধারাম থানার আলোচিত স্বর্ণের দোকান চুরি মামলার রহস্য উদ্‌ঘাটনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনতি ও তাঁর মায়ের আলোচিত ক্লুলেস হত্যা মামলায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারেও ভূমিকা রাখেন তিনি।

এ ছাড়া বুড়িচংয়ের কলেজছাত্র তুহিন হত্যা, সদর দক্ষিণের কিশোর গ্যাং-সংশ্লিষ্ট হত্যাকাণ্ড এবং মনোহরগঞ্জের আলোচিত ক্লুলেস আলাউদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এসআই অর্ণব।

পুলিশ জানায়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসংক্রান্ত অপরাধ প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে কুমিল্লা ডিবি ২৩৮ কেজি গাঁজা, ১ লাখ ৪৭ হাজার ২৪০ পিস ইয়াবা, ৬২৫ বোতল ফেনসিডিল, ৫০ বোতল মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করে। এসব মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেটকার, বাস ও মোটরসাইকেলও জব্দ করা হয়।

সাহসিকতা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে অবদানের স্বীকৃতি হিসেবে এসআই অর্ণব বড়ুয়ার এ অর্জন কুমিল্লা জেলা পুলিশের জন্য গৌরবের বলে জানিয়েছে জেলা পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব

বিস্তারিত কমেন্টে