সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৩:৩৭
শিরোনাম
● বাংলায় পা রাখল থালাপতির দল, পূর্ব বর্ধমানে নতুন কার্যালয় ● সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● শৌচাগারে গিয়ে উধাও ২৫ মামলার আসামি, ৫ পুলিশ সাসপেন্ড ● প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে জোর ● সীমান্তে কড়াকড়ি, ‘উন্মুক্ত কারাগারে’ ভারতীয় গ্রামবাসী ● জীবননগর সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার, পালাল চোরাকারবারি ● নোবিপ্রবি বাসচালককে মারধর, গ্রেপ্তার ২ ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● বাংলায় পা রাখল থালাপতির দল, পূর্ব বর্ধমানে নতুন কার্যালয় ● সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● শৌচাগারে গিয়ে উধাও ২৫ মামলার আসামি, ৫ পুলিশ সাসপেন্ড ● প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে জোর ● সীমান্তে কড়াকড়ি, ‘উন্মুক্ত কারাগারে’ ভারতীয় গ্রামবাসী ● জীবননগর সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার, পালাল চোরাকারবারি ● নোবিপ্রবি বাসচালককে মারধর, গ্রেপ্তার ২ ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬
শেয়ার: mail
সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

গণমাধ্যমকে হয়রানি বা টার্গেট করার জন্য সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গণমাধ্যম যাতে আরও নিরাপদে কাজ করতে পারে, সেই লক্ষ্যেই আইনটি করা হচ্ছে। একই সঙ্গে আইনটি যেন নিপীড়নমূলক না হয়, সে জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমকে হয়রানি করার জন্য সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না। গণমাধ্যম যাতে আরও নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারে, সে জন্যই এই আইন হচ্ছে।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনটি যাতে কোনোভাবেই নিপীড়নমূলক না হয়, সে জন্য সবার মতামত চাওয়া হয়েছে। বিশেষ করে গণমাধ্যম যাতে এই আইনের মাধ্যমে অন্যায়ভাবে ভিকটিম না হয়, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে।

‘মিডিয়াকে টার্গেট করে এই আইন করা হচ্ছে না। এই আইন দিয়ে মিডিয়া অন্যায়ভাবে যাতে ভিকটিম না হয়, সে জন্য গণমাধ্যমের মতামতকে সমর্থন করছে সরকার,’ বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১৫ দিনের মধ্যে গণমাধ্যমের কাছ থেকে মতামত নেওয়া হবে। সেই মতামত পর্যালোচনা করে আইনটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, এরপর মন্ত্রিসভায় অনুমোদনের জন্য আইনটি উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে আইনটি নিয়ে আলোচনা হবে। পরবর্তী প্রক্রিয়া শেষে এক মাসের মধ্যে আইনটি চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন একটি আইন করতে চাই, যাতে সমাজের সব স্তরের মানুষকে রক্ষা করা যায়। বিশেষ করে সাইবার প্রযুক্তির অপব্যবহারে যুবসমাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টিও নতুন আইন প্রণয়নের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে