রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০২:৪৫
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

হামের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলা শনাক্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:৫৭
শেয়ার: mail
হামের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলা শনাক্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত

আগামী কয়েক দিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

তিনি বলেন, বৈজ্ঞানিকভাবে তথ্য বিশ্লেষণ করে দেশের ১৮টি জেলার মধ্যে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা শনাক্ত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, পর্যায়ক্রমে বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, সরকার দ্রুততার সঙ্গে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

অধ্যাপক ডা. এম এ মুহিত বলেন, হাম দ্রুত ছড়ালেও টিকার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। এটি গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখে। তাই অধিকাংশ শিশুকে টিকার আওতায় আনতে পারলে রোগটি ছড়ানোর সুযোগ থাকবে না।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে টিকাদানের আওতায় আনতে হবে, কারণ একটি শিশুর টিকা গ্রহণই পুরো সুরক্ষা নিশ্চিত করে না।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, নগরবাসীর জন্য একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। মহাখালীর বিদ্যমান স্থাপনাকে উন্নত করে স্বাস্থ্যসেবা আরও সহজ করার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন গবেষণা কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

সূত্র: বাসস

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

হামের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলা শনাক্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে