বাংলাদেশ ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

নাজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তাদের ক্লিনিক পরিদর্শন: অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং শৃঙ্খলা ফেরাতে ঝটিকা পরিদর্শন শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নাজিরপুর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর চিকিৎসাসেবার মান, প্রয়োজনীয় সরঞ্জাম এবং বৈধ লাইসেন্স রয়েছে কি না তা খতিয়ে দেখেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি বিধিবিধান কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে ডা. মো. মশিউর রহমান জানান, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে নিয়মিত এই তদারকি কার্যক্রম চালানো হচ্ছে। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, উপজেলা পর্যায়ে শিগগিরই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। যেসব ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের বৈধ লাইসেন্স নেই অথবা যারা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে, তাদের কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের এই তদারকির ফলে সাধারণ রোগীরা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

নাজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তাদের ক্লিনিক পরিদর্শন: অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা

প্রকাশিত: ০৯:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬