বাংলাদেশ ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo পরিবেশ রক্ষায় শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান Logo হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতার আহ্বান ওমানের Logo হরমুজের পর আরও রপ্তানি করিডোর বন্ধের হুমকি আইআরজিসির Logo ১৫ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, ম্যাচের ভাগ্য গড়বেন কি মেসি?

তালগাছে উঠে পড়ে গিয়ে দর্জির মৃত্যু, শোকাহত এলাকাবাসী

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় তালগাছ থেকে পড়ে মহিবুল্লাহ (৪৫) নামে এক দর্জির করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার গাংনী উত্তরপাড়া এলাকায় তার নিজ বাড়ির বাগানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিবুল্লাহ ওই এলাকার মাওলানা বজলুর রহমানের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে দর্জির কাজের পাশাপাশি পারিবারিক প্রয়োজনে বাড়ির তালগাছ থেকে তালের রস সংগ্রহ করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে তালের রস সংগ্রহের উদ্দেশ্যে একটি তালগাছে ওঠেন তিনি। গাছের উপরে অবস্থানকালে অসতর্কতাবশত হঠাৎ নিচে পড়ে যান। এ সময় তার হাতে থাকা ধারালো ছুরি বাম ঊরুতে ঢুকে মারাত্মক জখম হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার উদ্যোগ নেন। তবে পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে। তার অকাল মৃত্যুতে স্থানীয়দের মাঝে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।

এ বিষয়ে মোল্লাহাটের গাংনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ

তালগাছে উঠে পড়ে গিয়ে দর্জির মৃত্যু, শোকাহত এলাকাবাসী

প্রকাশিত: ০৫:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬