বাংলাদেশ ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

হঠাৎ আলোচনায় পরীমনি, সুইমিংপুলের ভিডিও ঘিরে তুমুল প্রতিক্রিয়া

সংগৃহীত ছবি

কিছুটা আড়ালে থাকলেও হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিনেত্রী পরীমনি। নতুন একটি ভিডিও পোস্ট করে আবারও ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

গতকাল রাতে প্রকাশ করা প্রায় ৩০ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয় তুমুল আলোচনা। ভিডিওতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে পরীমনিকে দেখা যায়।

মাত্র ১৪ ঘণ্টায় ভিডিওটি প্রায় ১৩ লাখ বার দেখা হয়েছে। এতে ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ৭ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।

ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার রূপ ও উপস্থিতির প্রশংসা করে লিখেছেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, কেউ আবার আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

অন্যদিকে, কিছু ব্যবহারকারী ভিডিওতে তার পোশাক নিয়ে সমালোচনাও করেন। এমন এক মন্তব্যকারীর কড়া জবাবও দেন পরীমনি।

উল্লেখ্য, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। বর্তমানে তিনি লীসা গাজীর পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয় করছেন, যেখানে তার বিপরীতে রয়েছেন চঞ্চল চৌধুরী।

এছাড়া তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

kalprakash.com/SS
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
হঠাৎ আলোচনায় পরীমনি, সুইমিংপুলের ভিডিও ঘিরে তুমুল প্রতিক্রিয়া
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

হঠাৎ আলোচনায় পরীমনি, সুইমিংপুলের ভিডিও ঘিরে তুমুল প্রতিক্রিয়া

প্রকাশিত: ০৫:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬