বাংলাদেশ ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

বিমানবন্দর থেকে ফেরার পথে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণ ও মূল্যবান মালামাল লুট

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির শিকার সৌদি প্রবাসীর গাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় এক সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা স্বর্ণ, নগদ অর্থ, ল্যাপটপ ও পাসপোর্টসহ মূল্যবান মালামাল লুট করে নেওয়া হয়।

শুক্রবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসীর নাম বোরহানউদ্দিন, তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল তার গাড়ির গতিরোধ করে।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা তার কাছ থেকে প্রায় ৯০ গ্রাম স্বর্ণ, একটি আইফোন, একটি ল্যাপটপ, দুটি পাসপোর্ট ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, ভুক্তভোগী থানায় এসে অভিযোগ করেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

বিমানবন্দর থেকে ফেরার পথে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণ ও মূল্যবান মালামাল লুট

প্রকাশিত: ০১:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬