রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৪৯:৩৩
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

২০২৬ বিশ্বকাপ ঘিরে ইতিহাস গড়ল ফিফা: সবচেয়ে বড় রেফারি স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:২৮
শেয়ার: mail
২০২৬ বিশ্বকাপ ঘিরে ইতিহাস গড়ল ফিফা: সবচেয়ে বড় রেফারি স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে বড় ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

টুর্নামেন্টের ইতিহাসে এবারই সবচেয়ে বড় ম্যাচ অফিশিয়াল দল ঘোষণা করা হয়েছে। মোট ১৭০ জন ম্যাচ অফিশিয়াল দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থাকছেন। তারা প্রায় ৫০টি দেশের প্রতিনিধিত্ব করবেন।

দীর্ঘ সময়ের পারফরম্যান্স, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ফিটনেস পরীক্ষার ভিত্তিতে এই বিশাল দল নির্বাচন করা হয়েছে।

এবারের তালিকায় রেফারিং ইতিহাসে নতুন নজির গড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রথমবারের মতো এক বিশ্বকাপে দুই দেশ থেকেই তিনজন করে প্রধান রেফারি দায়িত্ব পালন করবেন।

আর্জেন্টিনা থেকে দায়িত্ব পাচ্ছেন ইয়ায়েল ফালকোন পেরেজ, দারিও এরেরা এবং ফাকুন্দো টেলো। ব্রাজিল থেকে থাকছেন রাফায়েল ক্লস, উইল্টন সাম্পাইও ও র‍্যামন আবাত্তি।

ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ দুই রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেইলরও এই তালিকায় রয়েছেন। ভিএআর হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যারেড জিলেট।

ইউরোপের শীর্ষ রেফারিদের মধ্যেও জায়গা পেয়েছেন সিমন মার্সিনিয়াক, ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং ইস্তভান কোভাকস।

উত্তর আমেরিকার এমএলএস থেকেও ১১ জন ম্যাচ অফিশিয়াল দায়িত্ব পাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকজন রেফারি প্রধান ম্যাচ পরিচালনায় থাকবেন।

নারী রেফারিদের অংশগ্রহণও এবার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের তোরি পেনসো নেতৃত্বে একটি পূর্ণ নারী অনফিল্ড রেফারিং দল দায়িত্ব পালন করবে। সহকারী হিসেবে থাকবেন ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট।

এর আগে নারী রেফারিংয়ে ইতিহাস গড়েছিলেন স্টেফানি ফ্রাপার্ট, যিনি পুরুষদের বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন।

ফিফার রেফারিং প্রধান পিয়ের লুইজি কলিনা জানিয়েছেন, এবার ম্যাচে রেফারিদের শরীরে বডি ক্যামেরা ব্যবহার করা হবে, যা আগে পরীক্ষামূলকভাবে চালু ছিল।

ফিফা আরও জানিয়েছে, ম্যাচ অফিসিয়ালরা মায়ামিতে এবং ভিএআর কর্মকর্তারা ডালাসে অবস্থান করবেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

২০২৬ বিশ্বকাপ ঘিরে ইতিহাস গড়ল ফিফা: সবচেয়ে বড় রেফারি স্কোয়াড ঘোষণা

বিস্তারিত কমেন্টে