মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২২:৫০
শিরোনাম
পাবনায় পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও অস্বস্তিকর: তথ্য উপদেষ্টা কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা কক্সবাজারে বিদেশি স্ক্যাম চক্রের বিস্তার: জাতীয় নিরাপত্তায় নতুন সতর্কবার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় পাবনায় পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও অস্বস্তিকর: তথ্য উপদেষ্টা কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা কক্সবাজারে বিদেশি স্ক্যাম চক্রের বিস্তার: জাতীয় নিরাপত্তায় নতুন সতর্কবার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয়

ফিরেই আবার ধাক্কা: লাউতারো মার্টিনেজের নতুন চোটে ইন্টার ও আর্জেন্টিনায় দুশ্চিন্তা

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
ফিরেই আবার ধাক্কা: লাউতারো মার্টিনেজের নতুন চোটে ইন্টার ও আর্জেন্টিনায় দুশ্চিন্তা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাঠে ফিরে জোড়া গোল করে দারুণভাবে প্রত্যাবর্তন করলেও আবারও চোটের কবলে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। মাংসপেশির ইনজুরি থেকে প্রায় ছয় সপ্তাহ পর ফিরে এসে তিনি ইন্টার মিলানের হয়ে সিরি আ ম্যাচে এএস রোমাকে ৫–২ গোলে হারানোর ম্যাচে দুই গোল করেন।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের পরদিনই আবারও একই ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন এই আর্জেন্টাইন তারকা।

শুক্রবার (১০ এপ্রিল) ইন্টার মিলান নিশ্চিত করেছে, লাউতারোর হাঁটুর নিচের মাংসপেশিতে নতুন করে চোট লেগেছে। তাকে আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। ইতালিয়ান গণমাধ্যমের ধারণা, এই চোটের কারণে তিনি প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন।

এই অনুপস্থিতি ক্লাবের জন্য যেমন বড় ধাক্কা, তেমনি আরও বড় উদ্বেগ তৈরি করছে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য। কারণ ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দলের অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকারের ফিটনেস নিয়ে শঙ্কা বাড়ছে।

চলতি মৌসুমে এর আগেও চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন লাউতারো। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বোডো/গ্লিমটের বিপক্ষে ইনজুরিতে পড়ার পর দীর্ঘ সময় রিহ্যাবে থাকতে হয়েছিল তাকে।

ফিরে এসেই আবার চোটে পড়ায় তার পূর্ণ ফিটনেস ও ধারাবাহিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে—যা ইন্টার মিলান এবং আর্জেন্টিনা দুই দলের জন্যই বড় দুশ্চিন্তার কারণ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ফিরেই আবার ধাক্কা: লাউতারো মার্টিনেজের নতুন চোটে ইন্টার ও আর্জেন্টিনায় দুশ্চিন্তা

বিস্তারিত কমেন্টে