বাংলাদেশ ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo পরিবেশ রক্ষায় শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান Logo হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতার আহ্বান ওমানের Logo হরমুজের পর আরও রপ্তানি করিডোর বন্ধের হুমকি আইআরজিসির Logo ১৫ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, ম্যাচের ভাগ্য গড়বেন কি মেসি?

বান্দরবানে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

বান্দরবানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।

বান্দরবান জেলা শহরের বিভিন্ন স্থানে (৯ এপ্রিল) রাত ১০টার পর থেকে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. আব্দুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এই অভিযান শুরু করে। বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফরহাদ সরদার।

অভিযানের প্রথম দিনেই মাদকের আখড়া ও কিশোর গ্যাংয়ের আড্ডাস্থল হিসেবে পরিচিত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়া এবং শেরে বাংলা নগর এলাকা থেকে মাদকসহ সোহেল ও আনিস নামে দুইজনকে আটক করা হয়।

নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, জেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে। বান্দরবান জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চলমান অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহেদ পারভেজ, ওসি (ডিবি) কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সংবাদকর্মী ও ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান উজ্জ্বল বলেন, জেলা শহরের পাড়া-মহল্লাগুলোতে পূর্বের ন্যায় টহল পুলিশের তৎপরতা বাড়ানো সময়ের দাবি হয়ে উঠেছে। কিশোর গ্যাং ও মাদকচক্রের ভয়াবহ প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে এই অভিযান চলমান রাখা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনবে।

পুলিশের এই কঠোর অভিযানের খবরে জনমনে স্বস্তি দেখা দিয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ

বান্দরবানে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

প্রকাশিত: ১০:৫৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬