বাংলাদেশ ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo পরিবেশ রক্ষায় শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান Logo হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতার আহ্বান ওমানের Logo হরমুজের পর আরও রপ্তানি করিডোর বন্ধের হুমকি আইআরজিসির Logo ১৫ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, ম্যাচের ভাগ্য গড়বেন কি মেসি?

পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন

উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে সম্পন্ন হলো সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী ‘মহা তাবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সদর উপজেলা স্কাউটসের আয়োজনে এই সমাপনী ও তাবু জলসা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জননেতা ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং স্কাউট নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে। তাবু জলসার মাধ্যমে শিক্ষার্থীরা সহমর্মিতা ও শৃঙ্খলার যে শিক্ষা গ্রহণ করেছে, তা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। জেলা পরিষদ সবসময়ই এই ধরনের গঠনমূলক কর্মকাণ্ডের পাশে থাকবে।

গত ৫ দিন ধরে চলা এই মহা তাবু জলসায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল অংশগ্রহণ করে। সমাপনী দিনে স্কাউটরা তাদের অর্জিত দক্ষতা প্রদর্শনের পাশাপাশি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাম্প ফায়ার বা তাবু জলসার আয়োজন করে। অতিথিরা স্কাউটদের নিপুণ দক্ষতা ও শৃঙ্খলার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী স্কাউট দল ও সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ আলমগীর হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। ৫ দিনব্যাপী এই মিলনমেলায় অংশ নিতে পেরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ

পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন

প্রকাশিত: ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬