বাংলাদেশ ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo পরিবেশ রক্ষায় শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান Logo হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতার আহ্বান ওমানের Logo হরমুজের পর আরও রপ্তানি করিডোর বন্ধের হুমকি আইআরজিসির Logo ১৫ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, ম্যাচের ভাগ্য গড়বেন কি মেসি?

বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজনসহ নানা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি অনুষ্ঠানকে সুশৃঙ্খল, নিরাপদ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। তাই এ উৎসবকে ঘিরে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সভার আলোচনায় উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চিতলমারীতে এবারও আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ

বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬