বাংলাদেশ ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo পরিবেশ রক্ষায় শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান Logo হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতার আহ্বান ওমানের Logo হরমুজের পর আরও রপ্তানি করিডোর বন্ধের হুমকি আইআরজিসির Logo ১৫ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, ম্যাচের ভাগ্য গড়বেন কি মেসি?

রামগঞ্জ থেকে টিওরী সড়ক ১৫ বছরেও সংস্কারহীন, দুর্ভোগে হাজারো মানুষ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এরশাদ হোসেন রোড থেকে টিওরী বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করলেও দীর্ঘ ১৫ বছরেও হয়নি কোনো দৃশ্যমান সংস্কার কাজ।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা থাকায় যাতায়াত অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় কাদার স্তর, আর শুষ্ক মৌসুমে উড়তে থাকে ধুলাবালি। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

অন্যদিকে, সড়কের কোনো স্থানে সমস্যা তৈরি হলে সিএনজি ও অটোরিকশার যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আর্থিক চাপও।

এদিকে, ভাদুর উচ্চ বিদ্যালয়ের সামনে নতুন করে একটি ব্রিজ নির্মাণ কাজ এক বছর ধরে চলমান থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে কাজ চললেও এর অগ্রগতি ধীরগতির হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ সাজ্জাদ মাহমুদ চৌধুরী বলেন, “রামগঞ্জ–টিওরী সড়কটি সংস্কারের বিষয়টি আমাদের নজরে রয়েছে। আপাতত তিন কিলোমিটার রাস্তা সংস্কারের অনুমোদন দেওয়া হয়েছে। ইতোমধ্যে বাকি চার কিলোমিটার সড়কটির উন্নয়ন কাজের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। এছাড়া ভাদুর এলাকায় চলমান ব্রিজ নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার এবং চলমান উন্নয়ন কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, এই গুরুত্বপূর্ণ সড়কটি অবহেলার শিকার হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

মাওলানা আবু সালেহ ও বিল্লাল হোসেন মামুন বলেন, এই গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর অবহেলায় পড়ে থাকাটা শুধু দুঃখজনকই নয়, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়বদ্ধতার প্রশ্নও তুলে দেয়। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই অভিশপ্ত সড়ক থেকে মুক্তি মিলবে না রামগঞ্জবাসীর।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ

রামগঞ্জ থেকে টিওরী সড়ক ১৫ বছরেও সংস্কারহীন, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত: ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬